,

সিএমপি’র ১১ কর্মকর্তা রদবদল

news-image

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১১ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। সোমবার সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ আদেশ দেন বলে নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) মির্জা সায়েম মাহমুদ।

তিনি বলেন, ‘স্বাভাবিক বদলির অংশ হিসেবে এই আদেশ এসেছে। বদলির আদেশ হওয়াদের মধ্যে আটজন অতিরিক্ত উপকমিশনার ও তিনজন সহকারী কমিশনার রয়েছেন।’

রদবদল হওয়া কর্মকর্তাদের মধ্যে সিএমপির দক্ষিণ জোনের অতিরিক্ত উপকমিশনার শাহ মো. আব্দুর রউফকে ডিবি দক্ষিণ জোনে, ডিবি দক্ষিণের অতিরিক্ত উপকমিশনার মির্জা সায়েম মাহমুদকে ডিবি উত্তর ও পিআর বিভাগে, কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার পলাশ কািন্ত নাথকে সিএমপির দক্ষিণ জোনের দায়িত্বে, ডিবি উত্তরের অতিরিক্ত উপকমিশনার আসিফ মহিউদ্দীনকে কাউন্টার টেররিজম ইউনিটে, ট্রাফিক বন্দরের অতিরিক্ত উপকমিশনার অলক বিশ্বাসকে বন্দর জোনে, সিএমপির স্টেট ডিপার্টমেন্টের অতিরিক্ত উপকমিশনার নাদিরা নুরকে উত্তর জোনে, সিএমপির উত্তর জোনের অতিরিক্ত উপকমিশনার মো. আশিকুর রহমানকে ট্রাফিক বন্দর ও বন্দর জোনের (পিওএম) দায়িত্বে থাকা অতিরিক্ত উপকমিশনার নুতান চাকমাকে সিএমপির (এমটি) ডিপার্টমেন্টে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া সিএমপির এস্টেট ডিপার্টমেন্টের সহকারী কমিশনার মো. মমতাজ উদ্দিনকে ট্রাফিক পশ্চিম জোনে, ট্রাফিক পশ্চিমের সহকারী কমিশনার কীর্তমান চাকমাকে বন্দর জোনে ও বন্দর জোনের সহকারী কমিশনার কামরুল হাসানকে এস্টেট ডিপার্টমেন্টে পদায়ন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি