,

আক্রান্তের কথা চেপে যেতে চেয়েছিলেন ট্রাম্প!

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা গোপন করতে চেয়েছিলেন। মার্কিন দৈনিক খবর দিয়েছে।

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ট্রাম্প তার করোনাভাইরাস পজিটিভ হওয়ার রিপোর্ট বৃহস্পতিবার হাতে পান এবং তিনি বিষয়টি গোপন করতে চেয়েছিলেন। খবর ফক্স নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নালের।

বৃহস্পতিবার দিবাগত রাতে (রাত ১টায়) ট্রাম্প ফক্স নিউজ টেলিভিশনের এক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আগেই করোনাভাইরাস পরীক্ষার ফল হাতে পেয়েছিলেন; কিন্তু টেলিভিশন অনুষ্ঠানে তিনি জানান, আমি আজ রাতে অথবা আগামীকাল সকালে করোনা পরীক্ষার ফল হাতে পাব।

ট্রাম্প তার একজন উপদেষ্টাকেও করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ হওয়ার বিষয়টি গোপন করার কথা বলেছিলেন। তিনি ওই উপদেষ্টাকে বলেন, কাউকে বিষয়টি বলবেন না।

মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, ট্রাম্পের করোনাভাইরাস পরীক্ষার ফল গোপন করার চেষ্টা এবং তার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে হোয়াইট হাউসের কর্মকর্তাদের পরস্পরবিরোধী কথাবার্তা মার্কিন সরকারি কর্মকর্তাদের বিশ্বস্ততা মারাত্মকভাবে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

এদিকে, ট্রাম্প তার সমর্থকদের চাঙ্গা রাখার জন্য রোববার ওয়াল্টার রিড হাসপাতালের স্যুট থেকে কিছু সময়ের জন্য বাইরে বেরিয়ে এসে গাড়িতে উঠে হাত নাড়ান। এ নিয়ে অনেকেই কড়া সমালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্টের এহেন আচরণের।

অনেকে প্রশ্ন করেছেন- একজন অসুস্থ প্রেসিডেন্ট কেন হাসপাতালের বেড থেকে বেরিয়ে এসে তার সমর্থকদের উদ্দেশে হাত নাড়াবেন?

ক্ষুদ্ধ সমালোচকরা বলেছেন, ওই গাড়িতে যারা ছিলেন, তাদের প্রত্যেককে এখন ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে নেয়া উচিত।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা