,

রংপুরে ফেন্সিডিল গাজাসহ ৬ মাদক ব্যবসায়ি গ্রেফতার

news-image

রংপুর ব্যুরো : রংপুর মহানগরীর বিভিন্নস্থান থেকে গত ২৪ ঘন্টায় ফেন্সিডিল, গাজাসহ ৬ জনতে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। এরমধ্রে দুই জন মহিলা মাদক্যবাবসায়ি রয়েছেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডিবি এন্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক জানান, নগরীর কোতয়ালী থানার চারতলা মোড় আবহাওয়া অফিস সংলগ্ন, মাস্টার পাড়া এলাকার গলির মোঃ আঃ খালেকেরে ভাড়া বাসা থেকে ৫৩ পিচ ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ি লাইজু বেগমকে(২৫) কে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন থেকে মাস্টারপাড়া এলাকার আব্দুর রহমান সুমনের স্ত্রী লাইজু ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছেন। এছাড়াও হারাগাছের নাগপুর সত্ত মায়াবাজার কাটের ব্রিজের পূর্বপাশে মন্টু মিয়ার চায়ের দোকানের সামরে রাস্তা থেকে ৪০০ গ্রাম শুকনো গাঁজাসহ মোঃ ফজলার রহমান(২৮) নামের এক ব্যবসায়িকে আটক করা হয়।

তিনি লালমনিরহাটের সদরের রাজাপুরের খলাইঘাট এলাকার মৃত আমি হকের পুত্র। তিনিও দীর্ঘদিন থেকে হারাগাছ এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন।

এছাড়াও হারাগাছের নয়ার বাজার টু জমচওড়া গামী পাকা রাস্তার সংলগ্ন জনৈক মোঃ মশিউর রহমান (৩০) এর বাড়ি সামনে পাকা সড়ক থেকে সাদা রেকসিনের ব্যাগে ৪১ বোতল কোডিন যুক্ত ফেন্সিডিল, একটি নাম্বার বিহীন ব্যাটারী চালিত সবুজ রংয়ের অটো ইজিবাইক, একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। এসময় মোঃ তোফাজ্জল হোসেন (৩০) ও রবিউল ইসলাম নামে দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়।

এছাড়াও একই থানার মহব্বত খাঁ ওমরকুটি গ্রাম থেকে ২০০ গ্রাম গাঁজাসহ মোছাঃ মনিজা বেগম (৪০) নামের এক মহিলা মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে মাহিগঞ্জ থানার তালুক পশুয়া মৌজাস্থ মামা ভাগিনা ভুষির ঘরের সামনে ৪০ গ্রাম শুকনা গাঁজাসহ মোঃ নছের উদ্দিন (৪৫) নামের এক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা