,

বেলারুশে সরকারবিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ, আটক ৩৫০

news-image

অনলাইন ডেস্ক : বেলারুশে ১০ হাজারের বেশি মানুষ যোগ দিলেন সরকারবিরোধী আন্দোলনে। রবিবার এই আন্দোলন থেকে আটক হন সাড়ে ৩শ’রও বেশি বিক্ষোভকারী।

রাজধানী মিনস্কে ছিল মূল আয়োজন। তবে আশপাশের বেশ কয়েকটি শহরেও হয় প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বিরোধী আন্দোলন। ক্ষুব্ধ জনতার দাবি, নতুন নির্বাচন আর রাজবন্দিদের মুক্তি। বর্তমানে ৭৭ জন মানবাধিকারকর্মী-ব্লগার রয়েছেন কারাগারে। একইসাথে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সংবাদকর্মীদের কাজে ফিরিয়ে আনারও জোরালো দাবি তোলেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, সত্য গোপনের জন্যই বিদেশি সাংবাদিকদের ওপর জারি করা হয়েছে কড়াকড়ি।

প্রেসিডেন্ট ছাড়াও দেশটির ভোট জালিয়াতির সঙ্গে জড়িতদের ওপর শুক্রবার নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও ইইউ। গত ২৬ বছর যাবৎ সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশটি শাসন করছেন আলেক্সান্ডার লুকাশেঙ্কো।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা