,

নাটোরে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

news-image

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ার বড়বাড়ি বাজারে খেলা দেখানোর সময় সাপের কামড়ে এক সাপুড়ে মারা গেছেন। নিহত অমর আলী (৫১) বড়বাড়ি এলাকার দিনু সরদারের ছেলে।

রবিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই সাপুড়ের মৃত্যু হয়। নিহতের ছেলে খোরশেদ ও ভাতিজা মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের ছেলে খোরশেদ জানান, তার বাবা পেশায় একজন শিলপাটা ধারদার। এর বাইরে শখের বশে তিনি সাপ ধরে বিষদাঁত খেলা দেখান। সম্প্রতি তিনি একটি বিষধর গোমা সাপ (গোখরা) ধরেন। কিন্তু ভুলবশত সাপটির বিষদাঁত ভাঙা হয়নি।

রবিবার বিকালে স্থানীয় বড়বাড়ি বাজারে তিনি লোক জড়ো করে বরাবরের মতোই খেলা দেখাচ্ছিলেন। এরই এক পর্যায়ে সাপটি তার হাতে ছোবল দিতে থাকে। সাপের ছোবলে বিষের যন্ত্রণা হতেই তিনি চিৎকার করে বলেন, ‘আমাকে বাঁচাও, এর বিষদাঁত ভাঙা নাই।’

সাপুড়ের এমন কথায় উপস্থিত দর্শক, প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা প্রথমে তাকে নাটোর সদর হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা