রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টটেনহ্যামে বিধ্বস্ত ম্যান ইউনাইটেড

news-image

স্পোর্টস ডেস্ক : ওল্ড ট্র্যাফোর্ড থেকে বড় জয় নিয়ে ফিরলেন হোসে মরিনহো। রবিবার রাতে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে একরকম বিধ্বস্ত করে ছেড়েছে মরিনহোর বর্তমান দল টটেনহ্যাম।

প্রতিপক্ষের মাঠ থেকে ৬-১ গোলের জয় নিয়ে ফিরেছে টটেনহ্যাম। জোড়া গোল করেন হ্যারি কেইন ও সন হিউং-মিন। একটি করে গোল করেন সার্জ আউরিয়ের ও টানগাই এনদোমবেলে।

অথচ ম্যাচ শুরুর ৩০ সেকেন্ডের মধ্যে পেনাল্টি পেয়ে যায় ম্যান ইউনাইটেড। স্পট কিক থেকে ব্রুনো ফের্নান্দেসের করা গোলে এগিয়েও যায় দলটি।

কিন্তু পরের ৫ মিনিটেই বদলে যায় খেলার রং। ৪ মিনিটে টটেনহ্যামকে সমতা এনে দেন এনদোমবেলে। তিন মিনিট পরই লিড এনে দেন সন।

২৮ মিনিটে বড় ধাক্কা খায় স্বাগতিকেরা। মার্শিয়াল লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দুই মিনিট পরই ব্যবধান ৩-১ করেন কেইন। ৩৭ মিনিটে সন নিজের দ্বিতীয় গোল আদায় করেন। তাতে ৪-১ গোলে এগিয়ে যায় টটেনহ্যাম।

বিরতির পর টটেনহ্যাম আদায় করে আরো দুই গোল। ৫১ মিনিটে আউরিয়ের ৫-১ ও ৭৯ মিনিটে কেইন পেলান্টি থেকে স্কোর লাইন ৬-১ করেন।

এই হারের ফলে টেবিলের ১৬তম স্থানে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ৩ পয়েন্ট তাদের। আর চতুর্থ খেলায় দ্বিতীয় জয় তুলে নিয়ে ৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে টটেনহ্যাম।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী