,

সাগরে নৌকাডুবি, নিখোঁজ ১৭

news-image

বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূলে মাছ ধরার নৌকা ডুবে চট্টগ্রামের বাঁশখালীর ১৭ জন জেলে নিখোঁজ রয়েছেন। ১৩ জনকে জীবিত উদ্ধারের খবর মিললেও এলাকায় ফিরেছেন মাত্র তিনজন।

রোববার সকাল ৭টার দিকে কুতুবদিয়া উপকূলে গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে। গতকাল রাতে ৯ নম্বর শীলকূপ ইউনিয়নের বাংলাবাজার ঘাট থেকে মাছ ধরতে গভীর সাগরে যায় বাঁশখালীর ছগির মাঝির ফিশিং বোট।

উদ্ধার জেলেরা জানিয়েছেন, আশপাশের ফিশিং বোটগুলো ১৩ জনকে জীবিত উদ্ধার করেছে, বাকি ১৭ জন জেলে নিখোঁজ। তাদের উদ্ধার করতে প্রশাসনের পাশাপাশি বাঁশখালী থেকে ১০টি বোট গেছে সাগরে।

বাঁশখালীর নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার জানান, মাছ ধরতে গিয়ে সাগরে একটি নৌকাডুবির ঘটনা শুনেছি। সেখানে প্রশাসনের লোকজন পাঠানো হয়েছে। তারা ফিরে না আসায় এখনো কতজন উদ্ধার ও কতজন নিখোঁজ বিস্তারিত বলা যাচ্ছে না।

 

জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের