শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার শাহরুখের দিকে অভিযোগের তীর

news-image

বিনোদন প্রতিবেদক : সুশান্ত সিং রাজপূতের মৃত্যুর রহস্য উদঘাটন করতে গিয়ে উলট-পালট বলিউড। ফরেনসিক রিপোর্টে জানা গেছে, হত্যা নয় আত্মহত্যাই করেছেন সুশান্ত।

কিন্তু সুশান্ত মৃত্যুর রহস্য উদঘাটন হলেও এর জেরে বলিউডে যে অস্থির অবস্থা তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে বেশ সময়ই লাগবে বলে মনে হচ্ছে। এই মাদককাণ্ডে একে একে নাম আসছে অভিনেত্রীদের। অভিনেতাদের নামও প্রকাশ পাবে বলে খবর প্রকাশ করছে ভারতীয় গণমাধ্যম।

এর মাঝেই অভিযোগের তীর বলিউডের তিন খানের বিরুদ্ধে। ভারতজুড়ে যখন হাথরসের ধর্ষণকাণ্ড নিয়ে আলোচনা, তখন শাহরুখ, সালমান ও আমির- কেউই এ বিষয়ে কথা বলছেন না।

হাথরসের ১৯ বছরের দলিতকন্যাকে দলবদ্ধধর্ষণ, জিভ কেটে নেওয়া, রাতের অন্ধকারে কাউকে না জানিয়ে মরদেহ জ্বালিয়ে দেওয়া, মিডিয়াকে ঢুকতে না দেওয়া, নির্যাতিতার পরিবারকে পুলিশি গার্ড দিয়ে ভয় দেখিয়ে ঘরে বন্দী করে রাখার অভিযোগ সামনে এসেছে। এমন পরিস্থিতিতে চুপ আছেন বলিউডের তিন খান।

মহাত্মা গান্ধীর ১৫১ তম জন্মদিনে শাহরুখ টুইটারে লেখেন, সময় ভালো হোক, খারাপ হোক, যেমনই হোক, গান্ধী জয়ন্তীতে চাইব আমাদের সন্তানরা যেন একটি আদর্শ সবসময় মেনে চলে, খারাপ না দেখা, খারাপ না শোনা আর খারাপ কথা না বলা। গান্ধী জির জন্মদিনে সত্যের মূল্য স্মরণ করা প্রয়োজন।

শাহরুখের সঙ্গে ২০১৬ সালে ‘ফ্যান’ ছবিতে অভিনয় করেন সায়নী গুপ্ত। শাহরুখের ওপর ক্ষেপেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আপনি মুখ খুলুন। ঠিক কথাটা বলুন। গান্ধী জি আমাদের শিখিয়েছিলেন, নিপীড়িতও শোষিত এবং আমাদের দলিত ভাই-বোনদের জন্য আওয়াজ তুলতে। নিজের চোখ, কান, মুখ বুজে বসে থাকবেন না।

সায়নীর এই টুইটের পর অনেকে সমালোচনা শুরু করেছেন অভিনেতার। প্রশ্ন তুলেছেন কিসের ভয়ে এভাবে গুটিয়ে থাকেন তারা?

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ