রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ বার্তা নিয়ে রোববার কুয়েত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশের বিশেষ বার্তা নিয়ে রবিবার সকালে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত সফরে যাচ্ছেন পরাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর কুয়েতের নতুন আমির শেখ নওয়াফ আল আহমদ আল সাবাহর সাথে সাক্ষাতের কথা রয়েছে। এ সময় তিনি নতুন আমিরকে অভিবাদন জানানোর পাশাপাশি সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক বার্তা পৌঁছে দেবেন।

এ সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী আগামী ৬ অক্টোবর দেশে ফিরবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

৯১ বছর বয়সে মারা যাওয়া কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ আল-সাবাহ ১৪ বছর ধরে দেশটি শাসন করেছিলেন। বিভেদপূর্ণ লড়াইয়ের জন্য পরিচিত অন্যান্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ সংলাপ ও ঐক্য প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ থেকে কাজ করে তিনি খ্যাতি অর্জন করেছিলেন।

শান্ত-আচরণ ও অন্যের সাথে সম্পর্ক স্থাপনে নিজের ব্যক্তিত্বের কারণে সাবাহ ‘আরব কূটনীতির ডিন’ হিসেবে পরিচিত হয়ে ওঠেন।

উপসাগরীয় আরব রাষ্ট্রের সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তার পূর্বসূরি শেখ সাবাহ আল আহমদ আল সাবাহ মারা যাওয়ার একদিন পরেই কুয়েতের নতুন আমির হিসেবে শপথ গ্রহণ করেন শেখ নওয়াফ।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমাদ আল-জাবের আল-সাবাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং কুয়েতের শোকসন্তপ্ত রাজকীয় পরিবার ও সেদেশের ভাতৃপ্রতীম জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

কুয়েতের প্রয়াত আমির সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে শুক্রবার ঢাকায় কুয়েত দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কুয়েতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে দেশটিতে তার অবদান এ দেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে।

তিনি উল্লেখ করেন, কুয়েতের আমির শেখ সাবাহ ছিলেন বাংলাদেশের প্রকৃত বন্ধু। তিনি ১৯৭৪ সালে বাংলাদেশে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওআইসি সম্মেলনে নিয়ে যান।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী