শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ বছরের জেল হতে পারে রিয়া চক্রবর্তীর!

news-image

বিনোদন ডেস্ক : সুশান্ত মৃত্যুর পর মাদক যোগ ইস্যুতে এখন উত্তাল বলিউড পাড়া। অভিনেতার মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়েই উঠে এসেছে বলিউডের সঙ্গে মাদকের ‘সুসম্পর্কের’ কথা। এরই মধ্যে মাদক মামলায় সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিক চক্রবর্তী গ্রেপ্তার হয়েছে। এবার এই মামালায় উঠে এসেছে নতুন তথ্য।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ জানিয়েছে, রিয়া চক্রবর্তীর বাড়ি থেকে দেড় কেজি চরস উদ্ধার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এ ঘটনায় বিপদ আরও বাড়তে পারে রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিক চক্রবর্তীর। এক্ষেত্রে রিয়া ও শৌভিকের কমপক্ষে ১০ বছরের জেল হতে পারে।

এর আগে এনসিবির পক্ষে বলা হয়, আমরা সুশান্ত মামলার তদন্ত করছি না, মাদক মামলার তদন্ত করছি। এখনও পর্যন্ত এই মামলায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সকলের কাছ থেকেই মাদক উদ্ধার করা হয়েছে।

এদিকে গত বৃহস্পতিবার সকালেই মাদকের সঙ্গে মাদকের যোগ নিয়ে একটি বড় খবর প্রকাশ্যে আসে।

জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এনসিবির তদন্তে বলিউডে মাদকের সঙ্গে জড়িত আরও একটি বড় নাম উঠে এসেছে। বলিউডের এই মাদকচক্রের মূলহোতা সাবেক এক সুপার মডেল ও অভিনেতা। তার ইশারাতেই মাদক চক্র চলে বলিউডে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা