,

এমসি কলেজে গণধর্ষণ : রিমান্ড শেষে আদালতে আরো ৩

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটের এমসি কলেজের হোস্টেলে তরুণীকে গণধর্ষণের মামলায় ৫ দিনের রিমান্ড শেষে আসামি রাজন, আইনুল ও মাহবুবুর রহমান রনিকে আদালতে তোলা হয়েছে।

দুপুরে তাদেরকে সিএমএম- ১ এর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুল ইসলামের আদালতে তোলা হয়। এখানে তাদের ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার কথা রয়েছে। তবে যদি জবানবন্দি দিতে রাজি না হয় সেক্ষেত্রে আবারও রিমান্ড আবেদন করতে পারে পুলিশ।

এর আগে একই গণধর্ষণের মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রধান আসামি সাইফুর রহমান, অর্জুন ও রবিউল।

সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমুল্য কুমার চৌধুরী জানান শুক্রবার বিকেল সাড়ে তিনটা থেকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ এর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে দীর্ঘ শোনানির পর প্রথমে অর্জুন ও সাইফুর রহমান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পরে ১ম আদালতে সময়ক্ষেপণ হওয়ায় আসামি রবিউল ইসলামকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২ এর বিচারক সাইফুর রহমানের আদালতে হাজির করা হলে একইভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রবিউল ইসলাম।

স্বীকারোক্তির পর তাদের তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে ৫ দিনের রিমান্ড শেষে বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে সিএমএম আদালতে হাজির করে শাহপরাণ থানা পুলিশ।

এ মামলার সর্বশেষ দুই আসামি তারেক ও মাহফুজকে রিমান্ড শেষে আগামীকাল আদালতে তোলার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি