রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পোস্টারে হাজির ‘নবাব এলএলবি’

news-image

বিনোদন প্রতিবেদক : টানা শুটিংয়ের মাধ্যমে শেষ হচ্ছে জনপ্রিয় তারকা শাকিব খানের ‘নবাব এলএলবি’ ছবির কাজ। প্রতিদিন সকাল থেকে রাত ১১ টা পর্যন্ত এ ছবির শুটিং। অনন্য মামুনের পরিচালনায় নতুন এ ছবিতে কাজ করে শাকিব খান সন্তুষ্ট হয়েছেন।

শুক্রবার প্রকাশিত হলো এই ‘নবাব এলএলবি’র প্রথম পোস্টার। পোস্টারে ড্যাশিং এক শাকিব খানকেই দেখা গেলো। যাতে শাকিবের লুকে ফুটিয়ে তোলা হয়েছে সত্য অসুন্ধানে ছুটে চলা এক লড়াকু শাকিবকে। স্লোগান হিসেবে আছে, ‘ব্যাক ফর জাস্টিস’।

ছবিটি আগামী ২৩ অক্টোবরেই ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে বলে জানান অনন্য মামুন। পোস্টারে প্লাটফর্মটির নামও জানানো হয়েছে ‘আই থিয়েটার অরিজিনাল’। এতে নির্দিষ্ট ফিতে সাবস্ক্রাইব করে দেখা যাবে ‘নবাব এলএলবি’। এই ছবিটির মাধ্যমেই প্লাটফর্মটি চালু হচ্ছে বলে জানান মামুন।

ছবিটিতে শাকিবের সঙ্গে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও স্পর্শিয়া। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন শহিদুজ্জামান সেলিম।

ছবিটি নিয়ে এর আগে শাকিব খান বলেন, সমসাময়িক অন্য কোনো ছবিই ‘নবাব এলএলবি’র কাছে ধোপে টিকবে না! শুরম্ন থেকে আমিসহ অন্য শিল্পীরা, পরিচালক, ডিওপি, আর্ট ডিরেক্টর প্রত্যেকেই পুরো মনোযোগ দিয়ে কাজ করেছি। এই সংকটকালীন যেভাবে কাজ হয়েছে তাতে আগের নবাবের চেয়ে কোনো অংশে কম বলা যাবে না।

পরিচালক অনন্য মামুন বলেন, ইউনিটের সকলের সহযোগিতা ও পূর্ণ আন্ত্মরিকতা থাকলে ভালো ছবি করা সম্ভব। যে আমাদের ছবির ‘নবাব’ তিনি তার দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছেন। আর তিনদিন দেশে শুটিং করলেই কাজ শেষ। বাকি গান ও কয়েকটি দৃশ্য মালদ্বীপে করবো। ২৩ অক্টোবরেই ‘নবাব এলএলবি’ মুক্তি পাবে।

সেলিব্রেটি প্রোডাকশনের প্রযোজনায় এ ছবিতে আরও অভিনয় করছেন শাহেদ আলী, এল আর খান সীমান্ত্ম, রাশেদ অপু, আনোয়ার প্রমুখ।

পরিচালক অনন্য মামুন বলেন, আগে অ্যাপে মুক্তি দেব, তারপর পরিস্থিতি বুঝে সিনেমা হলে চালাবো।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী