,

রাশিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আত্মহত্যা করলেন সাংবাদিক

news-image

অনলাইন ডেস্ক : পুলিশ বাড়িতে ঢুকে তল্লাশি চালানোয় রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থানীয় শাখার সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী সাংবাদিক। দ্য গার্ডিয়ান জানিয়েছে, নিজনি নভগরড এলাকায় ওই নারীর বাড়িতে তল্লাশি চালানোর একদিন পর তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন। গায়ে পেট্রল ঢেলে নিজেকে শেষ করার আগে ইরিনা স্লাভিনা ফেসবুকে লিখে যান, ‘আমার মৃত্যুর জন্য রাশিয়ান ফেডারেশনকে দায়ী করতে বলে গেলাম।’

ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে শুক্রবার (২ অক্টোবর) নিজের শরীরে আগুন ধরিয়ে দিতে দেখা গেছে তাকে। ফুটেজে দেখা গেছে, আগুন নেভাতে সাহায্য করতে দৌড়ে যাচ্ছেন একজন পুরুষ। তবে তিনি বারবার তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। মাটিতে পড়ে যাওয়ার আগে নিজের কোট ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায় তাকে। মারাত্মক দগ্ধ অবস্থায় তার মরদেহ পাওয়ার কথা নিশ্চিত করেছে রুশ কর্তৃপক্ষ।

স্লাভিনা স্থানীয় ছোট একটি পত্রিকা কোজা প্রেসের এডিটর-ইন-চিফ ছিলেন। ওয়েবসাইটটির লক্ষ্য সম্পর্কে যে ঘোষণা দেওয়া আছে তাতে বলা আছে, সেন্সরশিপ ছাড়াই সংবাদ ও বিশ্লেষণ প্রকাশ। স্লাভিনার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর থেকেই ওয়েবসাইটটিতে আর প্রবেশ করা যাচ্ছে না।

মৃত্যুর আগে বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে ইরিনা স্লাভিনা জানান, ১২ জন লোক তাদের পারিবারিক ফ্লাটে জোর করে ঢুকে পড়ে। সেখান থেকে তার ও তার মেয়ের ল্যাপটপ এবং তার ও তার স্বামীর মোবাইল ফোন ছাড়াও ফ্লাশ ড্রাইভ জব্দ করে নিয়ে যাওয়া হয়। রাশিয়ান কর্মকর্তারা এ বিষয়ে তদন্তের ঘোষণা দিলেও ঠিক কে মারা গেছেন তার নাম উল্লেখ করেননি।

রাশিয়ান বিরোধী দলের নেতারা জানিয়েছেন, সরকার স্লাভিনাকে দীর্ঘদিন ধরে হয়রানি করে যাচ্ছিল। বিরোধীদের সঙ্গে ‘যোগাযোগের’ অভিযোগে কয়েক বছর ধরে তার ওপর সরকারি চাপ ছিল।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক