,

অবশেষে ভেসে উঠল নিখোঁজ সেই ভাই-বোনের লাশ

news-image

রাজশাহী ব্যুরো : রাজশাহীর পদ্মায় নৌকাডুবির আটদিন পর নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা (২৪) এবং তার ফুপাতো ভাই রিমনের (১৪) মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

শনিবার সকালে নগরীর উপকণ্ঠ নবগঙ্গায় নৌকাডুবির ঘটনাস্থলেই মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।

রাজশাহী মহানগর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ দুটি সকালে স্থানীয়রা ভেসে উঠতে দেখেন। মরদেহ দুটি নদীর তীরে থাকার কারণে স্থানীয়রা উদ্ধার করতে সক্ষম হন। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

রাজশাহীর ফায়ার সাভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকালে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে ১৩ যাত্রী নিয়ে রাজশাহীর নবগঙ্গা এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে।

এসময় ১১ জনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হলেও সূচনা ও রিমন নিখোঁজ ছিলেন। মরদেহ না পেয়ে দুদিন পর উদ্ধার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

নিখোঁজ সাদিয়া আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন। তিনি ঢাকার ধানমন্ডি এলাকায় বসবাস করতেন।

রাজশাহীর পবা উপজেলার খোলাবোনা এলাকায় চাচা জালাল উদ্দিনের বাড়িতে বেড়াতে এসে পদ্মায় নৌ-ভ্রমণে গিয়েছিলেন তিনি। নিখোঁজ রিমনের বাড়ি নওগাঁয়। সম্পর্কে তারা মামাতো-ফুপাতো ভাই-বোন।

এদিকে এ ঘটনায় দায়ের করা মামলায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গত ২৬ সেপ্টেম্বর দুপুরে দামকুড়া থানায় রাজশাহী নৌ-পুলিশের কনস্টেবল শরিফুল ইসলাম বাদী হয়ে নৌকার দুই মালিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি