,

ভারতে করোনায় মৃতের সংখ্যা লাখ ছাড়াল

news-image

অনলাইন ডেস্ক : ভারতে করোনায় মৃতের সংখ্যা ১ লাখের গণ্ডি ছাড়িয়ে গেছে। সেইসঙ্গে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যাও ৬৪ লাখ অতিক্রম করেছে। এছাড়া দেশটিতে ৫৪ লাখের ওপর বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া শেষ আপডেট তথ্য (শুক্রবার সকাল ৮টা) অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা শনাক্ত ৮১ হাজার ৪৮৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৬৩ লাখ ৯৪ হাজার ৬৮। মৃতের সংখ্যা বেড়ে হয় ৯৯ হাজার ৭৭৩।

তবে শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত ১ লাখ ৮৭৫ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ৬৪ লাখ ৭১ হাজার ৯৩৪ জন। সুস্থ হয়েছেন ৫৪ লাখ ২৫ হাজার ৭৭ জন।

ভারতের মধ্যে এখনও করোনা আক্রান্ত রাজ্যের তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। তারপরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ, এরপর কর্নাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও দিল্লি। আর দিল্লির ঠিক পরেই সপ্তম স্থানে পশ্চিমবঙ্গ। এই সাতটি রাজ্যেই করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হয়ে রয়েছে।

মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৯২২ জন। অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৬ হাজার ৭৯০ জন, কর্নাটকে মোট আক্রান্ত ৬ লাখ ২০ হাজার ৬৩০, তামিলনাড়ুতে ৬ লাখ ৮ হাজার ৮৮৫, উত্তরপ্রদেশ ৪ লাখ ৬ হাজার ৯৯৫, দিল্লিতে আক্রান্ত ২ লাখ ৮৫ হাজার ৬৭২ ও পশ্চিমবঙ্গে মোট আক্রান্ত ২ লাখ ৬৩ হাজার ৩৬৪ জন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি