,

কালিহাতীতে ট্রেন-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গবন্ধু সেতু এলাকায় পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেসের সঙ্গে দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটির দ্বিতীয়বার সংঘর্ষ হয়।

শুক্রবার সকালে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কিছুক্ষণ রেল যোগাযোগ বন্ধ থাকলেও বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু স্টেশনের ট্রাফিক ইন্সপেক্টর ইফতেখার রোকন।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান বলেন, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে হাতিয়া এলাকায় পিকআপ ভ্যান ও মুরগির বাচ্চা ভর্তি কাভার্ডভ্যানের সংঘর্ষে পিকআপ চালক নিহত ও হেলপার আহত হন। এখনও নিহত পিকআপ চালকের পরিচয় পাওয়া যায়নি।

সংঘর্ষের পরপরই কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী রেললাইনে উঠে পড়লে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তেলের বগির সঙ্গে দ্বিতীয়বার সংঘর্ষ হয়। এ কারণে সকাল ৭.৪০ থেকে ৮.৫০ পর্যন্ত প্রায় ১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

বর্তমানে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল স্টেশনের সহকারী মাস্টার আব্দুল মান্নান।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট