,

চলতি মাসে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

অক্টোবর মাসের আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ পূর্বাভাস দেয়ার জন্য বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভা আগারগাঁওয়ের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত হয়। তার ভিত্তিতেই এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

মৌসুমী বায়ু প্রবাহকে বর্ষা বলা হয়। এ বায়ু প্রবাহের আগমনে বাংলায় শুরু হয় বৃষ্টি। বর্ষা ঋতু বিদায় নিলেও মৌসুমী বায়ু থেকে যাওয়ায় পরের ঋতুতেও বৃষ্টি হয়। যেমন এখন শরৎকালেও বৃষ্টি হচ্ছে। তবে এ মৌসুমী বায়ু চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে বিদায় নেবে। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে বিদায় ঘটবে বর্ষার।

অক্টোবরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি বৃষ্টি হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। অক্টোবরের তৃতীয় সপ্তাহের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহ (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নেবে। এ মাসে দেশের প্রধান নদনদীতে স্বাভাবিক প্রবাহ বিরাজ থাকতে পারে।

এ জাতীয় আরও খবর

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা