শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উয়েফার বর্ষসেরা হলেন রবার্ট লেভানডোস্কি

news-image

স্পোর্টস ডেস্ক : উয়েফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন রবার্ট লেভানডোস্কি। ২০১৯-২০ মৌসুমে বায়ার্ন মিউনিখের ট্রেবল জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। সব প্রতিযোগিতা মিলে করেন ৫৫ গোল। ইউরোপের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে তাই সবার চেয়ে এগিয়ে ছিলেন লেভানডোস্কিই।

বৃহস্পতিবার জেনেভায় অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন্স লিগের ড্র। একই অনুষ্ঠানে গত মৌসুমের সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পোলিশ তারকা লেভানডোস্কি সঙ্গে বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন- কেভিন ডি ব্রুইন ও ম্যানুয়েল নয়ার। ক্লাব সতীর্থ নয়ার ও ম্যানচেস্টার সিটি তারকা ডি ব্রুইনকে পেছনে ফেলে শেষ পর্যন্ত সেরা হন লেভানডোস্কিই। বর্ষসেরা ফরোয়ার্ডও হয়েছেন ৩২ বছর বয়সী।

এদিকে লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ ও লাইপজিগের জুলিয়ান নাগেলসমানকে পেছনে ফেলে বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন বায়ার্নের ট্রেবলজয়ী হান্স ফ্লিক। মেয়েদের বর্ষসেরা ফুটবলার হয়েছেন চেলসির ডেনিশ ফরোয়ার্ড পারনিল হার্ডার।

এ জাতীয় আরও খবর

শিল্পকলায় ফিরছে নাটক ‘আদমসুরত’

মবতন্ত্র নয়, আইনের শাসন চাই: সাইফুল হক

রাজনৈতিক বিবেচনায় বঞ্চনা মানবতার বিরুদ্ধে: রিজভী

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

এআই প্রশিক্ষণে চার নারী কর্মকর্তাকে যুক্ত করল বাংলাদেশ ব্যাংক

তিন জেলার নেতাদের নিয়ে সাংগঠনিক বৈঠকে প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় বাপ্পি-রাকিব ৭ দিনের রিমান্ডে

ট্রল-অপবাদে দায়িত্ব থেকে সরে যাব না: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর উদ্যোগে ইতিবাচক পরিবর্তনের দাবি

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের