শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছেড়ে দেয়া হল রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীকে

news-image

অনলাইন ডেস্ক : আটকের কয়েক ঘণ্টার মাথায় ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে হাথরসে গণধর্ষণ ও নির্মম অত্যাচারে মারা যাওয়া তরুণীর বাড়ি যাওয়ার পথে দিল্লি-উত্তরপ্রদেশ হাইওয়েতে তার গাড়ি আটকে দেয় উত্তরপ্রদেশ পুলিশ। এ নিয়ে পুলিশের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে রাহুল গান্ধীকে গলাধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এক পুলিশ। এ সময় লাঠিচার্জও করে পুলিশ। এরপরই ১৪৪ ধারা ভাঙ্গার অভিযোগে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, রাহুল গান্ধীর হাথরসে যাওয়ার ঘোষণার পর বৃহস্পতিবার ১৪৪ ধারা জারি করে যোগী সরকার। কিন্তু কর্মসূচি বাতিল না করে দলীয় নেতাকর্মীদের নিয়েই যাত্রা করেন রাহুল। হাথরস থেকে ১৪০ কিলোমিটার দূরে থাকতেই গ্রেফতার হন রাহুল।

কংগ্রেস নেতাকে গ্রেফতারের বিষয়ে উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, করোনাভাইরাস নিয়ন্ত্রণে ১ সেপ্টেম্বর থেকে উত্তরপ্রদেশে প্রবেশে নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এই নিয়ন্ত্রণ। সেই কারণেই রাহুল-প্রিয়াংকার কনভয় আটকানো হয়েছে। সরকারি বিধিমালা লঙ্ঘন করায় তাদের গ্রেফতার করা হয়।

সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রাহুল ও প্রিয়াঙ্কাকে পুলিশের একটি গাড়িতে উঠিয়ে নেওয়া হয়। তাদেরকে একটি গেস্ট হাউজে নিয়ে রাখা হয়। পরে তাদেরকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। অবশ্য তাদেরকে পুলিশ পাহারাতেই দিল্লিতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা