,

শসার স্বাস্থ্য উপকারিতা

news-image

স্বাস্থ্য ডেস্ক : সালাদ হিসেবে শসা বেশ জনপ্রিয়। এটি শুধু শরীর ঠান্ডা রাখে না; এর রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা।

শসায় রয়েছে ভিটামিন কে, সি, ম্যাগনেশিয়াম, ফসফরাস, রাইবোফ্লাভিন, বি সিক্স, ফোলেট, আয়রন, ক্যালসিয়াম, জিংক প্রভৃতি। শরীরে পানির ভারসাম্য বজায় রাখতেও এর জুড়ি নেই। এ ছাড়া খারাপ কোলেস্টেরলের মাত্রা কমানোর পাশাপাশি ত্বকের স্বাস্থ্য রক্ষাতেও উপকারী ভূমিকা পালন করে।

১০০ গ্রাম শসাতে থাকে ১৩ ক্যালরি। শসা খাওয়ার উপকারিতা একবার দেখে নেওয়া যাক।

১. কথায় বলে ডায়াবেটিস থেকে ডায়েরিয়া সকলের জন্যই শসা অপরিহার্য। প্রচণ্ড গরমে দেহের ওয়াটার ইলেক্ট্রোলাইটৈর ভারসাম্য বজায় রাখে শসা তার ফলে দেহকে রিফ্রেশ রাখতে বলা চলে শসার সেভাবে কোনো বিকল্প নেই।

২. শসার মধ্যে ৯৬ শতাংশই পানি থাকে। যা কোলনের স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো। কোষ্ঠকাঠিন্য দূর করে নিয়মিত পেট পরিষ্কার রাখতে এর জুড়ি নেই।

৩. বদ হজম, অ্যাসিডিটি, অরুচি, গ্যাস্ট্রাইটিস লিভার এবং প্যানক্রিয়াসের সমস্যা থাকলে শসা খাওয়া উচিত।

৪. আর্থারাইটিস হার্টের রোগ অস্টিওপোরেসিস প্রতিরোধে শসা ভালো কাজ করে।

৫. বয়স্কদের মধ্যে অ্যালঝাইমার্স ও অন্যান্য নিউরোলজিক্যাল রোগ-প্রতিরোধে সাহায্য করে শসায় থাকা ফিসটিন নামক এক ধরনের আন্টি ইনফ্লামেটরি যৌগ।

৬. এছাড়া কার্ডিওভাসকুলার ডিজিজ ও অন্যান্য প্রদাহজনিত অসুস্থতার ঝুঁকি কমিয়ে দিতে পারে অতি পরিচিত সহজলভ্য এই ফলটি।

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান