,

সরকারি হাইস্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ

news-image

অনলাইন ডেস্ক : ২০২১ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির সংশোধিত নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত নীতিমালাটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এতে প্রথম শ্রেণিতে ন্যূনতম ৬ বছর বয়সী শিক্ষার্থীরা শুধু লটারিতে ভর্তির কথা বলা হয়েছে। ২য় থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তি হবে পরীক্ষায়।

নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা মহানগরীর স্কুলের ক্ষেত্রে আশপাশ এলাকা কোটা হিসেবে বিবেচিত হবে। আশপাশের এলাকার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ কোটা থাকবে।

অবশিষ্ট ৬০ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ১০ শতাংশ, ৫ শতাংশ মুক্তিযোদ্ধা, ২ শতাংশ প্রতিবন্ধী, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষক-কর্মচারীর সন্তানের জন্য ২ শতাংশ কোটা থাকছে।

নীতিমালায় শিক্ষার্থীর বয়স, ভর্তি পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ, ভর্তি পরীক্ষার পদ্ধতি, বিদ্যালয়গুলো ক্লাস্টার বিভক্তিকরণ, ভর্তির আবেদন ফরম, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল তৈরিসহ বিভিন্ন দিকনির্দেশনা রয়েছে।

ভর্তির ফরম বিদ্যালয়ের অফিসে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ডিসি অফিস, বিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। এবার ভর্তির আবেদন ফরমের মূল্য ধরা হয়েছে ১৭০ টাকা। সেশন চার্জসহ ভর্তি ফি শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত থেকে বেশি হবে না। দ্বিতীয়-তৃতীয় শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে ৫০ নম্বরের মধ্যে।

পুরো নীতিমালা দেখতে ক্লিক করুন।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি