,

উল্লাপাড়ায় সুদের টাকা দিতে না পারায় গাছে বেঁধে গৃহবধূকে নির্যাতন

news-image

উল্লাপাড়া প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ঋণের সুদ দিতে না পারায় এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে উল্লাপাড়া পৌরসভার এনায়েতপুর আদর্শগ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে নির্যাতনের শিকার ওই গৃহবধূকে উদ্ধার করে।

ভুক্তভোগী গৃহবধূর নাম সোমা রানী দাস। তিনি ওই গ্রামের সঞ্জীব দাসের স্ত্রী। তাকে গাছে বেঁধে নির্যাতনের ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এ বিষয়ে ভুক্তেভোগী সোমা রানী দাসের অভিযোগ, আদর্শগ্রামের আবদুল কাদেরের মেয়ে দিপ্তী বেগম দীর্ঘদিন ধরে সুদের ব্যবসা করে আসছেন। তিনি গ্রামের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। কিছুদিন আগে দিপ্তীর কাছ থেকে ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন সোমা। আর্থিক অস্বচ্ছলতার কারণে সোমা সময়মতো সুদের টাকা পরিশোধ করতে না পারায় দিপ্তী বেগম তার লোকজন নিয়ে বুধবার তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন। এ সময় সোমার কাছে আরও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন দিপ্তী। সোমাকে নির্যাতনের দৃশ্যটি ভিডিও ধারণ করেন স্থানীয় যুবকেরা।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাশ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোমাকে উদ্ধার করেছে। এ সময় দিপ্তী বেগমকে আটক করে থানায় আনা হয়। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।’

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি