,

মিন্নি প্রসঙ্গে আদালত যা বললেন

news-image

বরগুনা প্রতিনিধি : বরগুনার বহুল আলোচিত শাহ নেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলায় নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করে বলেন, রিফাত শরীফকে খুনের ঘটনায় এই মামলায় দণ্ডপ্রাপ্ত সব আসামিই সমান দায়ী।

রায়ে আদালত বলেন, ‘মো. রাকিবুল হাসান রিফাত ওরফে রিফাত ফরাজী, আল কাইয়ূম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, মো. রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি পূর্বপরিকল্পিতভাবে রিফাত শরীফকে হত্যার অভিন্ন উদ্দেশ্য পূরণের জন্য এই হামলার ঘটনা ঘটিয়ে তাকে খুন করে শাস্তিযোগ্য অপরাধ করেছে, যা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।’

আদালত আরও বলেন, ‘কতিপয় ব্যক্তি মিলে তাদের অভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কোনও অপরাধ করলে সেই অপরাধের জন্য তাদের প্রত্যেকে, সে একা ওই কাজ করলে যেভাবে দায়ী হতো ঠিক সেইভাবেই দায়ী হবে। এ হিসেবে এই মামলার রিফাত শরীফকে খুনের ঘটনায় সব আসামিই সমানভাবে দায়ী।’

রায়ে আদালত বলেছেন, ‘প্রকাশ্যে দিবালোকে সনাতনী অস্ত্র ও রামদা দ্বারা কুপিয়ে সংঘটিত এই নির্মম হত্যাকাণ্ড মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। নির্মম হত্যাকাণ্ড সংঘটনকারী আসিমিরা প্রত্যেকে যুবক। তথ্য প্রযুক্তি ও সামাজিক যোগাযোগের মাধ্যমের বদৌলতে যুবসমাজসহ দেশ বিদেশের সব বয়সের মানুষ তাদের নির্মমতা প্রত্যক্ষ করেছে। এমতাবস্থায়, তাদের দৃষ্টাষ্টমূলক শাস্তি না হলে তাদের পদাঙ্ক অনুসরণ করে দেশের যুবসমাজ ভুল পথে অগ্রসর হওয়ার আশঙ্কা থাকবে। তাই আসামিদের দৃষ্টাষ্টমূলক শাস্তি হওয়া বাঞ্চনীয়।’

গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে শাহ নেওয়াজ রিফাতকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে বরগুনা থানায় একটি হত্যা মামলা করেন।

বুধবার রিফাত হত্যা মামলায় মিন্নিসহ ৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া ৪ আসামি খালাস পেয়েছেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯) ও আয়শা সিদ্দিকা মিন্নি (১৯)।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি