শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে বৃহস্পতিবারের মধ্যে সিদ্ধান্ত

news-image

অনলাইন ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়বে কিনা সে বিষয়ে বৃহস্পতিবারের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। বুধবার দুপুরে অনলাইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি।

মাহবুব হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে কালকের (বৃহস্পতিবার) মধ্যে একটা সিদ্ধান্ত হবে, এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথাও হয়েছে।

করোনাকালে চালু হওয়া অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, এটা কোচিং সেন্টারের বিকল্প হবে। এতে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক এসময় যুক্ত ছিলেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ