শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬ মাস পর ফিরলেন মৌসুমী

news-image

বিনোদন প্রতিবেদক : করোনার কারণে প্রায় ছয় মাস ঘরবন্দী সময় কাটিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। শুটিংয়ের উপর নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কয়েক মাস পর কাজে ফিরলেন তিনি। ৬ মাস পর ক্যামেরার সামনে দেখা গেল মৌসুমীকে। তবে কোন সিনেমায় নয়, মৌসুমী কাজ করলেন একটি নাটকে। ‘ভক্ত’ নামের এই নাটকটির শুটিং হয় কক্সবাজারে।

মৌসুমী জানান, গত ২৬ সেপ্টেম্বর থেকে নাটকটির কাজ শুরু হয়। এখানে তাকে একজন তারকার চরিত্রে দেখা যাবে। মির্জা রাকিবের রচনায় নাটকটি পরিচালনা করছেন তারেক শিকদার। এতে মৌসুমীর ভক্তের চরিত্রে অভিনয় করছেন কামাল খান। আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান।

পরিচালক বলেন, ‘বেশির ভাগ কাজ হয়েছে কক্সবাজারের একটি পাঁচতারকা হোটেলে। কিছু দৃশ্য থাকছে সৈকতের। তারকাদের জন্য ভক্তরা নানা কাণ্ড করে থাকেন। এমন একজন ভক্ত ও তারকার গল্প নিয়েই নাটকটি।’

পরিচালক আরও জানিয়েছেন, একটি বেসরকারি টিভির জন্য নাটকটি নির্মাণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ