রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কা সফর স্থগিত

news-image

স্পোর্টস ডেস্ক : কঠিন শর্তের মারপ্যাঁচে শ্রীলঙ্কা সফর স্থগিতই হয়ে গেলো। গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান জানিয়েছিলেন, শ্রীলঙ্কার দেওয়া কঠিন শর্তে সফর করা সম্ভব নয়। সোমবার মিরপুরে এ নিয়ে বোর্ড প্রধান দিলেন আনুষ্ঠানিক ঘোষণা। এর ফলে গত দুই সপ্তাহ ধরে চলা অপেক্ষার অবসান হলো।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন বলেছেন, ‘অনেক সময় দিয়েছি। আর অপেক্ষা করার সুযোগ নেই। ওরা যদি পারতো, তাহলে এর মধ্যেই করতো। সুতরাং আপাতত আমরা শ্রীলঙ্কা সফর স্থগিত করলাম।’

শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে ১৯ জুলাই থেকে ক্রিকেটাররা ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরু করেন। অনিশ্চয়তা মাথায় নিয়েই ২০ সেপ্টেম্বর কোচদের অধীনে অনুশীলন শুরু করেন ক্রিকেটাররা। এরপর গত দুই দিন ক্রিকেটারদের ছুটি দেয় বিসিবি। হোটেলে আইসোলেশনে থাকলেও এই মুহূর্তে ক্রিকেটাররা যার যার বাসাতে চলে গেছেন।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর বিসিবি বরাবর চিঠি পাঠায় লঙ্কান বোর্ড। সেই শর্ত অনুযায়ী শ্রীলঙ্কায় দল পাঠাতে ইচ্ছুক ছিল না বিসিবি। এরপর শ্রীলঙ্কা তাদের সরকারের সঙ্গে কথা বলে সিরিজটি আয়োজনের ব্যাপারে উদ্যোগী হয়। কিন্তু শেষ পর্যন্ত তাদের উদ্যোগ আর সফল হলো না।

সূচি অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল মুশফিক-মুমিনুলদের। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানের কথায় আশাও দেখা দিচ্ছিল। কিন্তু সোমবার সে আশাও শেষ হয়ে গেলো বোর্ড প্রধানের কথায়।

করোনা মহামারির মাঝে অন্য দেশগুলো যে প্রক্রিয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে, শ্রীলঙ্কা সেখানে ব্যতিক্রম। ১৪ দিনের কোয়ারেন্টিনের যে শর্ত জুড়ে দিয়েছে তারা, তা এক কথায় অবাস্তব। দুই সপ্তাহ হোটেল রুমে বন্দি থাকতে হবে বাধ্যতামূলক। এই ১৪ দিনে বাংলাদেশের টিম হোটেলের মধ্যে যদি ক্রিকেটারদের জিম, সুইমিং পুলের ব্যবস্থায় আন্তরিক হতো লঙ্কানরা। তাহলে হয়তো সিরিজটি মাঠে গড়ানো সম্ভব হতো।

এখন বিকল্প ভাবনা হিসেবে ঘরোয়া ক্রিকেট কত দ্রুত ফেরানো যায়, সেই ভাবনা ভাবছে বিসিবি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী