রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা-শ্রদ্ধাকে আক্রমণ যুবরাজের

news-image

বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের ওপর দোষ চাপিয়ে সাধু সাজতে চাইছেন সারা আলী খান ও শ্রদ্ধা কাপুর— এমন কটাক্ষ ক্রিকেটার যুবরাজ সিংয়ের।

প্রয়াত বলিউড অভিনেতাকে মাদক সেবন করতে দেখেছেন, নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র জিজ্ঞাসাবাদে শনিবার এমনটাই দাবি করেছেন দুই নায়িকা। বিশেষ সূত্রের বরাত এই খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। আর সারা-শ্রদ্ধার এই দাবিতেই বেজায় বিরক্ত সুশান্তর বন্ধু যুবরাজ সিং।

তার অভিযোগ এখন নিজেরদের দিক থেকে নজর ঘোরাতে চাইছেন নায়িকারা। সে কারণেই সুশান্তর ঘাড়ে সব দোষ চাপাচ্ছেন।

সংবাদমাধ্যমে যুবরাজ বলেন, “সারা ও শ্রদ্ধা সুশান্তর বিরুদ্ধেই মাদক সেবনের অভিযোগ আনছেন। এভাবে তুলে ধরার চেষ্টা করছেন, যেন তারা কিছুই করেননি। নিজেদের দিক থেকে নজর ঘোরাতেই এমন করছেন। যেন রসিকতা হচ্ছে।”

আরও বলেন, “সারা ও শ্রদ্ধা খুব ভালো করেই জানেন, মাদকচক্র তারা জড়িত প্রমাণ হলে এনডিপিএস আইনে তাদের গুরুতর শাস্তি হতে পারে। আর সে কারণেই সুশান্তর ওপর দোষ চাপাচ্ছেন।”

শ্রদ্ধা ও সারা দুজনেই এনসিবি’কে জানিয়েছেন, তারা শুটিংয়ের ফাঁকে ভ্যানিটি ভ্যানে বসে সুশান্তকে মাদক নিতে দেখেছেন। অভিনেতার সঙ্গে থাইল্যান্ড ট্রিপে যাওয়ার কথাও জেরায় স্বীকার করে নিয়েছেন সারা। তবে মাদক নেওয়ার কথা অস্বীকার করেছেন।

এ দিকে মাদক চ্যাটের কথা শ্রদ্ধা স্বীকার করে নিয়েছেন। তবে অভিনেত্রীর দাবি, তিনি কখনো মাদক নেননি। সুশান্তর খামার বাড়ির পার্টিতেও ছিলেন। মোট ৫-৬ জন উপস্থিত ছিলেন, সেখানে ড্রিংক সার্ভ করা হয়।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী