,

বিজয় দিবসের আগেই রাজাকারদের ‘আংশিক’ তালিকা

news-image

নিজস্ব প্রতিবেদক : একাত্তরের রাজাকারদের ‘আংশিক’ তালিকা প্রকাশ করার উদ্যোগ নিয়েছে এ সংক্রান্ত সংসদীয় উপকমিটি।

আগামী বিজয় দিবসের আগেই এ তালিকা করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এ উপকমিটির আহ্বায়ক শাজাহান খান। উপকমিটি এরই মধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি।

সংসদীয় কমিটির বৈঠক শেষে রোববার শাজাহান খান একটি গণমাধ্যমকে বলেন, কাজ এরই মধ্যে শুরু করেছি। আমরা কিছু তালিকা সংগ্রহ করেছি। আগামী ৭-১০ দিনের মধ্যে একটা মিটিং করব।

তিনি আরও বলেন, আশা করছি আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে আংশিক তালিকা প্রকাশ করব। পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

রাজাকারের তালিকা তৈরি করতে চলতি বছরের ৯ আগস্ট ছয় সদস্যের এ উপকমিটি গঠন করা হয়।

একাত্তরের যুদ্ধাপরাধের বিচার শুরু হয় প্রায় এক দশক আগে। এরপরই রাজাকারের তালিকা তৈরির জোরালো দাবি ওঠে। গত বছর বিজয় দিবসের আগের দিন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ১০ হাজার ৭৮৯ জন ‘স্বাধীনতাবিরোধীর’ তালিকা প্রকাশ করেন।

কিন্তু গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নাম তালিকায় আসায় প্রতিবাদের মুখে ওই তালিকা স্থগিত করা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা