,

রংপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীতে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরণের অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রংপুর নগরীর সেনপাড়া প্রাইমারি স্কুল এলাকার আব্দুল গফুরের ছেলে রায়হান বরকত উল্লাহ পরাগ (২৩) ও পীরগাছা উপজেলার পূর্ব দেবু ভাটিপাড়ার মোস্তাফিজুর রহমানের ছেলে আব্দুল্লাহ আলম রুবেল (৩০)।

আজ শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) ফারুক আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত শুক্রবার দিবাগত রাতে নগরীর জুম্মাপাড়া রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। অভিযানকালে তাদের কাছ থেকে নানচাকু, ধারালো ছুড়ি, চাইনিজ কুড়াল, লোহার পাইপ, বাঁশের লাঠিসহ বিভিন্ন ধরণের অস্ত্র উদ্ধার করা হয়। এসময় তাদের সঙ্গী আরও কয়েকজন পালিয়ে যায়।

গ্রেফতারকৃত দুই যুবকসহ পলাতকদের বিরুদ্ধে মেট্রোপলিটন কোতয়ালী থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা