,

করোনায় ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু, শনাক্ত ১৩৮৩

news-image

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৪ জন ও নারী সাতজন। এ নিয়ে ভাইরাসটিতে দেশে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৯৩ জনে দাঁড়াল। আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৩টি পরীক্ষাগারে ১২ হাজার ৫৯৩টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৪৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৩৮৩ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৫৬ হাজার ৭৬৭ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৮ হাজার ১০টি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯৩২ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৬৭ হাজার ২৪ জনে। নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ০৯ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৯০ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৪ দশমিক ৮৫ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ। এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ তিন হাজার ৯৪৯ জন (৭৭ দশমিক ৫৪ শতাংশ) ও নারী এক হাজার ১৪৪ জন (২২ দশমিক ৪৬ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২১ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব সাত জন, পঞ্চাশোর্ধ্ব চার এবং ষাটোর্ধ্ব ১০ জন। বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২১ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রামে দুই, রাজশাহীতে একজন, খুলনায় একজন ও রংপুরে একজন রয়েছেন।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট