,

দ্বিতীয় দিনে ৩৫০ সৌদি প্রবাসীকে টিকিট প্রদান শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : সৌদি প্রবাসীদের কাজে ফিরতে দ্বিতীয় দিনের মতো টিকিট বিক্রি শুরু করেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। আজ ৩৫০ জন টোকেনধারীকে ডাকা হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে হোটেল সোনারগাঁওয়ের কার্যালয়ে টিকিট বিক্রি শুরু হয়।

শুক্রবার ৩৫০ জন টোকেনধারীকে ডাকা হয়েছে বলে সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান। সাপ্তাহিক ছুটি ও জুমার দিন হওয়ায় একটু কম ডাকা হয়েছে। তবুও সময় থাকলে পরবর্তী সিরিয়াল অনুযায়ী টিকিট দেওয়া হবে বলে জানান তারা।

রিটার্ন টিকিট কেটে যারা দেশে এসেছিলেন এখন শুধু তারাই পর্যায়ক্রমে টিকিট পাবেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কর্মকর্তারা। নতুন করে কোনো টিকিট ইস্যু করা হবে না।

ভিসা জটিলতার আশঙ্কায় দ্রুত টিকিট পেতে গত ছয় দিন ধরে হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে অবস্থান করছেন সৌদি গমনেচ্ছুরা। তবে সৌদি সরকার ইকামার মেয়াদ ২৪ দিন বাড়ানোয় সংকট কেটেছে অনেকটা।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট