শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুফতি আলাউদ্দিন রিমান্ডে : আন্দোলনের হুমকি

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে হেফাজতে ইসলামের সদ্যপ্রয়াত আমির শাহ আহমদ শফীকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার মুফতি আলাউদ্দিন জিহাদীকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আলাউদ্দিন জিহাদীকে মুক্তি দেওয়ার দাবিতে অবরোধসহ আনেন্দালনের হুমকি দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে ফতুল্লা মডেল থানা পুলিশ। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।

দেওভোগ মাদ্রাসার খতিব হারুনুর রশিদের করা মামলায় রবিবার সকালে ফতুল্লার মাহমুদপুর এলাকা থেকে মুফতি আলাউদ্দিন জিহাদীকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানার পুলিশ।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন দেশ রূপান্তরকে জানান, আহমদ শফীকে নিয়ে ফেইসবুকে কটূক্তি করার অপরাধে আলাউদ্দিন জিহাদীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তাকে মাহমুদপুরের তার নিজবাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য মুফতি আলাউদ্দিন জিহাদী। তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে বিক্ষেভ করেন আহলে সুন্নতের নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃব্রন্দ।

সোমাবার দুপুরে শহরের প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আলাউদ্দিন জিহাদীর ফেইসবুক আইডি কয়েকদিন আগে হ্যাক হয়েছিল। হ্যাক হওয়ার পর তার ফেইসবুক পেজ থেকে হ্যাকাররা আহমদ শফীকে নিয়ে কুরুচিপূর্ণ কিছু কথা পোস্ট করেন। তিনি তার আইডিটি উদ্ধারের পর সে পোস্টগুলো ডিলেট করে দিয়েছিলেন। আইডি হ্যাক হওয়ার বিষয়ে তিনি ফতুল্লা মডেল থানার একটি সাধারণ ডায়েরিও দায়ের করেন। কিন্তু পুলিশ সে ঘটনার তদন্ত না করে তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে। আলাউদ্দিন জিহাদীকে ঠুনকো একটি ঘটনার জন্য গ্রেপ্তার করা হয়েছে। যদি তাকে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তি না দেওয়া হয় তাহলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে আমরা বড় আন্দোলনে যাব। তার মুক্তির প্রয়োজনে দরকার পড়লে আমরা রাজপথে রক্ত ঢেলে দেব।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ