,

আল্লামা শফীকে নিয়ে কটূক্তি, আলাউদ্দিন জিহাদী গ্রেফতার

news-image

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : ফেসবুকে হেফাজতে ইসলামের সাবেক আমীর আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস দেয়ার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। রোববার দুপুরে নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ এ মামলা দায়ের করেন।

এ দিনই পুলিশ ফতুল্লার মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে আবতাহী মুজাদ্দেদিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মুফতি আলাউদ্দিন জিহাদীকে (৩৫) গ্রেফতার করেছে।

মামলার অপর আসামিরা হলেন- চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার জাহাপুর গ্রামের ঝন্টু বিশ্বাসের ছেলে মানিক (১৫), ফরিদপুর জেলার আব্দুল্লাহ আল মামুন (১৮) ও কুমিল্লা জেলার আহসান উল্লাহ (১৮)।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, কারও মৃত্যু নিয়ে কটূক্তি করা ঠিক নয়। এ বিষয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। যে আইডি থেকে কটূক্তি করা হয়েছে সেই ‘মুফতি আলাউদ্দিন’ নামে ফেসবুক আইডিটি শনাক্ত করা হয়েছে। ওই আইডির অ্যাডমিন মুফতি আলাউদ্দিন জিহাদী। এ আইডি থেকে কটূক্তিকর স্ট্যাটাস দেয়ার পর অপর আসামিরা তা শেয়ার করেছে। এ বিষয় আরও তদন্ত চলছে।

এদিকে ‘মুফতি আলাউদ্দিন’ নামে আইডিতে প্রবেশ করে দেখা যায়- কটূক্তিকর স্ট্যাটাসটি ডিলেট করে দুঃখ প্রকাশ করে আরেকটি স্ট্যাটাস দেয়া হয়েছে। সেই স্ট্যাটাসে লেখা রয়েছে ‘পূর্বের পোস্টটি অত্র পেজের একজন অ্যাডমিন আমাকে না জানিয়ে দিয়েছিল। এরূপ পোস্ট অবশ্যই অনুচিত ও বেমানান। পোস্টটির জন্য দুঃখ প্রকাশ করছি।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা