রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার মসজিদের হাউস পরিষ্কার করতে গিয়ে বিস্ফোরণ

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে আবারও একটি মসজিদের পাশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মসজিদের অজুখানার পানির হাউস পরিষ্কার করতে গিয়ে লোহার পাইপ বৈদ্যুতিক ট্রান্সমিটারের তারের সঙ্গে লেগে স্পার্ক করলে এ বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় পাইপ মিস্ত্রি মনির হোসেন মারা গেছেন। আর মসজিদের মুয়াজ্জিন সোলয়মান দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের ২নং বাবুরাইল এলাকার বাইতুল ফালাহ জামে মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত মনির হোসেন শহরের ১নং বাবুরাইল এলাকার মোজাফ্ফর কন্ট্রাক্টরের বাড়ির ভাড়াটিয়া।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শহরের ২নং বাবুরাইল এলাকার একটি মসজিদের অজুখানার হাউস পরিষ্কার করার সময় একটি লোহার রড উঁচু করতে গিয়ে মসজিদের পাশে থাকা বৈদ্যুতিক ট্রান্সমিটারের তারে লেগে স্পার্ক করলে এ বিস্ফোরণ ঘটে। এতে পাইপ মিস্ত্রি মনির হোসেন দগ্ধ হয়ে মারা যান। আর বিস্ফোরণে মসজিদের মুয়াজ্জিন সোলয়মান দগ্ধ হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী