শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে স্বর্ণের দাম আরও বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে আবারও ভরিতে দুই হাজার ৪৫০ টাকা বাড়ল। এতে ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি সর্বোচ্চ দাম হবে পড়বে ৭৬ হাজার ৪৫৮ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম।

শুক্রবার থেকে নতুন দামে বিক্রি হবে অলংকার তৈরির এ ধাতু। বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

করোনাভাইরাস সংক্রমণের কারণে বিশ্ব বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পায়। এর পর থেকে স্বর্ণের বাজারে অস্থিরতা চলছে। রেকর্ড গড়া স্বর্ণের দাম কিছুটা কমে আসলেও আবার বাড়ছে। এই দর বৃদ্ধির আগে গত ১০ সেপ্টেম্বর ১৮ দিনের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৭৫০ টাকা বেড়েছিল।

বাজুস নির্ধারিত নতুন দর অনুযায়ী দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭৬ হাজার ৪৫৮ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম ছিল ৭৪ হাজার আট টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৭৩ হাজার ৩০৮ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত বিক্রি হয় ৭০ হাজার ৮৫৮ টাকা করে। একইভাবে ১৮ ক্যারেটের ভরির দাম বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ৫৬০ টাকায়। এদিন এ মানের স্বর্ণের ভরিপ্রতি দাম ছিল ৬২ হাজার ১১০ টাকা। সনাতনি স্বর্ণ প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৪ হাজার ২৩৮ টাকা।

বৃহস্পতিবার পর্যন্ত দাম ছিল ৫১ হাজার ৭৮৮ টাকা। এদিকে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রূপার বিক্রিমূল্য ৯৩৩ টাকা।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ