শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেএসসি-জেডিসি পরীক্ষার্থীদের নবম শ্রেণিতে উত্তীর্ণের নির্দেশ

news-image

করোনাভাইরাসের কারণে চলতি বছরের অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। নিজ নিজ প্রতিষ্ঠানে মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের নবম শ্রেণিতে উত্তীর্ণ করা হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারি ও বেসরকারি স্কুলগুলোকে এ চিঠি পাঠানো হয়েছে।

নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে নবম শ্রেণিতে উত্তীর্ণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্কুলগুলোকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

তবে, কি উপায়ে মূল্যায়ন করে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হবে সে বিষয়ে স্কুলগুলোকে কিছুই জানায়নি অধিদপ্তর।

এর আগে গত ২৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় জানায়, করোনাভাইরাস মহামারির কারণে চলতি বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। পরে ১ সেপ্টেম্বর জারি করা এক আদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্ব-স্ব পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে নবম শ্রেণিতে উত্তীর্ণ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা বোর্ডগুলোকে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।

নির্দেশনা অনুযায়ী ১৫ সেপ্টেম্বর স্ব স্ব পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে নবম শ্রেণিতে উত্তীর্ণ হবে বলে জানিয়ে আদেশ জারি করেছে অধিদপ্তর।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ