,

ওসি প্রদীপকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন। আগামী ১৩ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

দুদক পিপি অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ বলেন, আসামি প্রদীপ কুমার দাশকে দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আসামিপক্ষ জামিন চাইলে আদালত ২০ সেপ্টেম্বর জামিন শুনানির দিন ধার্য করেন।

এর আগে সোমবার দুপুর সোয়া ১টার দিকে কড়া নিরাপত্তায় প্রদীপ কুমার দাশকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। প্রদীপ কুমার দাশের উপস্থিতিতে দুদকের মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

গত ২৩ আগস্ট প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এ বাদী হয়ে মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দীন। এ মামলায় ২৭ আগস্ট চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ শেখ আশফাকুর রহমানের আদালতে প্রদীপ কুমার দাশকে গ্রেপ্তার দেখানোর আবেদন জমা দেয় দুদক।

মামলায় প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকী কারণের বিরুদ্ধে দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ১৭৫ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন এবং ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়। ২০১৮ সালে প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকী কারণের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করে দুদক।

২০১৯ সালের ৯ এপ্রিল তাদের দুইজনকে সাত কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক। ১২ মে দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এ তারা পৃথক সম্পদ বিবরণী দাখিল করেন।

প্রসঙ্গত, এ মামলায় প্রদীপ কুমার দাশকে গ্রেপ্তার দেখানো হলেও অপর আসামি চুমকি কারণ পলাতক রয়েছেন। সমকাল

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট