,

শ্বাসকষ্ট নিয়ে ফের হাসপাতালে ভর্তি অমিত শাহ

news-image

অনলাইন ডেস্ক : ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে শনিবার রাতে তাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এমস) হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এনডিটিভির।

জানা গেছে, দুই সপ্তাহ আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন অমিত। করোনা সংক্রমণের কারণে সেখানে ভর্তি ছিলেন তিনি। পরে শনিবার রাত ১১টার দিকে তার শ্বাসকষ্ট দেখা দেয়। এর পরই অমিত শাহকে এমসে নিয়ে যাওয়া হয়। এমস হাসপাতালের পরিচালক রণদীপ গুলেরিয়ার নেতৃত্বে একটি চিকিৎসক দলের পর্যবেক্ষণে আছেন তিনি।

এর আগে গত ২ আগস্ট করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার খবর জানিয়ে টুইট করেছিলেন অমিত শাহ। এর পর গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখান চিকিৎসার পর গত ১৪ আগস্ট টুইটারে অমিত জানান, তার কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে সে সময় হাসপাতাল থেকে ছাড়া পেলেও নিজের বাসভবনে আইসোলেশনে ছিলেন তিনি। এর চার দিন পরই ফের হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। ক্লান্তি ও শরীরে ব্যথার সমস্যার কথা জানিয়েছিলেন অমিত।

গত ১৮ আগস্ট করোনা পরবর্তী চিকিৎসার জন্য তাকে এমসে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তির ১৩ দিন পর চিকিৎসকরা জানান, পুরোপুরি সুস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ৩০ আগস্ট এমস থেকে ছাড়া পান তিনি। তবে শনিবার রাতে আবারও তার শারীরিক সমস্যা দেখা দেয়।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট