,

বঙ্গবন্ধুর খুনিদের ফেরাতে জনগণের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদেশে পলাতক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে আনতে জনগণের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। একইসঙ্গে মুজিববর্ষে বঙ্গবন্ধুর অন্তত একজন খুনির রায় কার্যকরের আশাও করেছেন তিনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে মুজিববর্ষ উপলক্ষে জনতার প্রত্যাশা আয়োজিত ‘বঙ্গবন্ধু-বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এতে প্রধান আলোচক ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। সভাপতিত্ব করেন জনতার প্রত্যাশার সভাপতি এম এ করিম।

ড. মোমেন বলেন, বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে আমি, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী একসঙ্গে কাজ করছি। সরকারিভাবে এসব প্রচেষ্টার পাশাপাশি জনগণের সহযোগিতাও আমাদের লাগবে। আমরা যদি ১৬ ডিসেম্বরের আগে লাখ লাখ স্বাক্ষর সংগ্রহ করে যুক্তরাষ্ট্র ও কানাডা সরকারের কাছে দিতে পারি তাহলে খুনি রাশেদ চৌধুরী ও নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার পথ আরও সুগম হবে।

তিনি বলেন, রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আমরা অনেকটাই অগ্রসর হয়েছি। সে মিথ্য তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইমিগ্রান্ট হয়েছে। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তার ইমিগ্রেন্ট রিভিউ হচ্ছে। আশা করছি, তাকে মুজিববর্ষে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে পারবো।

অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, করোনার ভ্যাকসিন যেখান থেকেই পাওয়া যায়, তা আনা হবে। দেশের মঙ্গলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি।

এ কে এম এনামুল হক শামীম বলেন, ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী বা পাকিস্তানের জাতির জনক জিন্নাহ কংগ্রেস বা মুসলিম লীগ সৃষ্টি করেননি। তারা সেখানে যোগ দিয়ে স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। বঙ্গবন্ধু এখান থেকে ভিন্ন। তিনি ছাত্রলীগ, আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে নেতৃত্ব দিয়ে দেশের স্বাধীনতা এনেছেন। বাংলাদেশ ও বঙ্গবন্ধু এক ও অভিন্ন। বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশ চিন্তা করা যায় না।

সভায় আরও বক্তব্য রাখেন- সংসদ সদস্য নুরুল আমিন রুহুল, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান খান, কৃষক লীগের সাবেক সহ-সভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর, মুক্তিযাদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি সাদেক খান, জাতীয় মুক্তিযাদ্ধা সমন্বয় পরিষদের ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা