,

বেউরঝাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্তের কাছে নাগর নদীতে মাছ ধরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

নিহত যুবকের নাম শরিফুল ইসলাম ওরফে খোটা মোহাম্মদ (৩০)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার ছোট চড়ইগাতি গ্রামের আব্দুল হোসেনের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে বেউরঝাড়ি বিওপির ৩৮০/৮ নম্বর সীমান্ত পিলার বরাবর সীমান্তবর্তী নাগর নদীতে স্থানীয় কয়েকজন জেলে মাছ ধরছিলেন। মাছ ধরার এক পর্যায়ে তারা ভারতের ৫০ গজ অভ্যন্তরে চলে যান। এসময় ভারতের উত্তর দিনাজপুর জেলার বড়বিল্লাহ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই শরিফুল মারা যান। অন্য জেলেরা শরিফুলের মরদেহ বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসেন।

পরে বিজিবি ও বালিয়াডাঙ্গী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শহিদুল ইসলাম জানান, বিএসএফের কাছে ঘটনার প্রতিবাদ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা