শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি

news-image

নিজস্ব প্রতিবেদক : কয়েকদিনের টানা ভ্যাপসা গরমের পর আজ বুধবার (৯ সেপ্টেম্বর) স্বস্তির বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড তাপের কারণে আকাশে মেঘের সৃষ্টি হয়েছে। এ কারণেই আজ ভারী বৃষ্টি হচ্ছে ঢাকাসহ দেশের অনেক অঞ্চলের ওপর দিয়ে।

আবহাওয়া অধিদফতর জানায়, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু দুর্বল অবস্থায় আছে। ভারতের দিকে সরতে শুরু করেছে। সেপ্টেম্বর মাসের শেষ দিকে আস্তে আস্তে বাংলাদেশ থেকে বিদায় নিতে শুরু করবে। ফলে বৃষ্টি ঝরাচ্ছে এখন।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, এখনও মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয়। এই মাসের শেষ দিকে বিদায় নিতে পারে। ভারতের হরিয়ানা, বিহারের দিকে সরতে শুরু করেছে। এই বায়ুর প্রভাবেই বৃষ্টি হচ্ছে। তিনি বলেন, আগামীকালও বৃষ্টি থাকতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে একেবারে কমবে না। যতক্ষণ বৃষ্টি হবে তখন কমবে, পরে আবার গরম লাগবে। এই পরিস্থিতি থাকতে পারে এই মাসের পুরোটা জুড়েই।

মৌসুমি বায়ুর অক্ষ এখন হরিয়ানা, বিহার, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর পূর্ব আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় আছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া বা বজ্রসহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

আজ দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে ১১৩ মিলিমিটার। এছাড়া নিকলিতে ৩০, নেত্রকোনায় ১০, রাজশাহীতে ১৬, তেঁতুলিয়ায় ২৪, চুয়াডাঙ্গায় ৪০ এবং বরিশালে সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ