,

করোনায় ধর্মপাশায় আ’লীগ নেতার মৃত্যু

news-image

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর কবীরের (৫৫) মৃত্যু হয়েছে।

রোববার রাতে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ধর্মপাশায় করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হলো।

ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঝন্টু সরকার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২১ আগস্ট আলমগীর কবীর করোনাভাইরাসে আক্রান্ত বলে জানা যায়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ওইদিন সন্ধ্যায় তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১১টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

এর আগে, গত ১৯ জুলাই সদর ইউনিয়নের মহদিপুর গ্রামের শফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের