সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

news-image

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হাসান মির্জা (৫৭) মারা গেছেন।

সোমবার ভোর পৌনে ৬টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

করোনায় আক্রান্ত হয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে রাহাত মির্জা।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান আবু হাসান মির্জা গত বুধবার জ্বরে আক্রান্ত হন। পরে জ্বর উপশম না হলে তাকে গুরুতর অবস্থায় বৃহস্পতিবার ঢাকার ইবনে সিনা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। সেখানে বৃহস্পতিবার রাতে তার করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ আসে। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থান তিনি সোমবার ভোরে মারা যান।

তাড়াশের ইউএনও মেজবাউল করিম জানান, স্বাস্থ্যবিধি মেনে করোনায় আক্রান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাসান মির্জাকে দাফনের জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ২০০৬ সালে মাধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২০১৩ সাল থেকে ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এদিকে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু হাসান মির্জার মৃত্যুতে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী