রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদো মাস্কহীন গ্যালারিতে, অতঃপর…(ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক : দলে থাকলেও পায়ের আঙুলে সংক্রমণের কারণে উয়েফা নেশন্স লিগের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে পারেননি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মাস্ক পরা ছাড়াই গ্যালারিতে থেকে ম্যাচটি দেখছিলেন। বিষয়টি একজন মনে করিয়ে দেওয়ার পর মুখ ঢাকলেন তিনি!

নিজেদের মাঠে শনিবার রাতে উয়েফা নেশন্স লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দেয় গত আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল। বিজয়ী দলের হয়ে একটি করে গোল করেন জোয়াও কানসেলো, দিয়োগো জোতা, জোয়াও ফেলিক্স ও আন্দ্রে সিলভা।

ম্যাচ চলাকালে ভিডিও ফুটেজে দেখা যায়, গ্যালারিতে বসে খেলা দেখা রোনালদোর মুখে মাস্ক নেই। বিষয়টি নজরে আসলে তা ৩৫ বছর বয়সী এই ফুটবলারকে কাছে গিয়ে মনে করিয়ে দেন স্টেডিয়ামের এক কর্মকর্তা। সঙ্গে সঙ্গে মাস্ক পরেন রোনালদো।

উল্লেখ্য, করোনাভাইরাস প্রটোকল অনুযায়ী ডাগআউট ও গ্যালারিতে থাকা সবার মাস্ক পরা বাধ্যতামূলক।

পর্তুগালের পরবর্তী ম্যাচ মঙ্গলবার, সুইডেনের বিপক্ষে। ওই ম্যাচে রোনালদোকে দেখা যেতে পারে বলে আভাস দিলেন পর্তুগাল কোচ ফের্নান্দোস সান্তোস।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী