ইউএনওর ওপর হামলা: মামলা ডিবিতে, ৭ দিন রিমান্ড দুই আসামি

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলার মামলা গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির সাত দিনের রিমান্ড আদেশ দিয়েছে আদালত।

শনিবার বিকেল সাড়ে ৫টায় গ্রেপ্তার নবীরুল ইসলাম ও সান্টু কুমারকে দিনাজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঘোড়াঘাট আমলি আদালত-৭ এর বিচারক শিশির কুমার বসুর আদালতে হাজির করা হয়।

এর আগে শনিবার দুপুরে মামলাটি ঘোড়াঘাট থানা পুলিশের কাছ থেকে নিয়ে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

দিনাজপুরের কোর্ট পুলিশ পরিদর্শক মো. ইসরাইল হোসেন সাংবাদিকদের জানান, দুই আসামি নবীরুল ইসলাম ও সান্টু কুমারকে আদালতের বিচারকের কাছে সোপর্দ করা হয়। মামলাটি প্রথম থেকে ঘোড়াঘাট থানার পরিদর্শক মোমিনুল ইসলাম তদন্ত করছিলেন। পরবর্তীতে মামলাটি পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়।

দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর মামলাটি তদন্ত করছেন বলে জানা যায়।

ইমাম জাফর সাংবাদিকদের জানান, মামলাটি গুরুত্বপূর্ণ হওয়ায় আমরা আসামিদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য বিচারকের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত আসামিদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মামলাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এ ছাড়া মামলার প্রধান আসামি আসাদুল ইসলামকে এখনো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। আমাদের কাছে হস্তান্তর করা হলে তারও বিরুদ্ধে রিমান্ড চাইব।’

মামলার প্রধান আসামি আসাদুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে শনিবার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। চিকিৎসা শেষে আসাদুলকে দিনাজপুর জেলা জজ কোর্টে হাজির কথা থাকলেও আদালত চলা পর্যন্ত তাকে নিয়ে আসা হয়নি।

আসাদুল সুস্থ হলে তাকেও আদালতে হাজির করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন দিনাজপুর গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন