সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন উপজেলায় এক মাস বিদ্যুৎ সরবরাহ বন্ধ!

news-image

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি : শনিবার থেকে তিন উপজেলায় এক মাস বিদ্যুৎ সরবরাহ বন্ধের নোটিশ দিয়েছে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মোহনগঞ্জ জোনাল অফিস।

মোহনগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার বিপ্লব কুমার পালের স্বাক্ষরিত বিদ্যুৎ সরবরাহ বন্ধের নোটিশে বলা হয়- নেত্রকোনা জেলার বারহাট্টা, মোহনগঞ্জ ও সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে সপ্তাহের শুক্রবার ও রোববার বিদ্যুৎ সরবরাহ চালু থাকবে।

পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, নেত্রকোনা গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি ৩নং সার্কিটের গ্রিড উপকেন্দ্র হতে ঠাকুরাকোনা অংশে ৩৩ কেভির ডাবল সার্কিট নির্মাণ ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী এক মাস বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এদিকে মোহনগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আওতাধীন মোহনগঞ্জ, বারহাট্টা ও ধর্মপাশা উপজেলায় পল্লী বিদ্যুতের ১ লাখ ১০ হাজারেরও বেশি গ্রাহক বিদ্যুৎ বন্ধে চরম ভোগান্তিতে পড়বেন। তীব্র এ গরমের সময়ে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার নোটিশে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

মোহনগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে বৃহস্পতিবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিদ্যুৎ বন্ধের বিষয়ে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের দৃষ্টি আকর্ষণ করেন ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব। দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ যাতে বন্ধ না থাকে সেজন্য নেত্রকোণা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে সভায় জেলা প্রশাসক আশ্বস্ত করেন।

এ জাতীয় আরও খবর

গুলশান–বাড্ডা এলাকায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত, একাধিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

জনপ্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ, কোনো পদই স্থায়ী নয়: তারেক রহমান

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, পশ্চিমবঙ্গ ভোট গণনার কারণে সীমান্তে কড়াকড়ি

দেশে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ, আমদানির প্রয়োজন নেই: মন্ত্রী

নুসরাতের গেজেট ঠেকাতে মনিরার আবেদন, সিদ্ধান্তে অপেক্ষা আদালতের

বিএনপি নেতা আটকের প্রতিবাদে কুমিল্লায় থানা ঘেরাও, বাস টার্মিনাল অবরোধ

ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় নোটিশ, না মানলে পরোয়ানা

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ সম্পন্ন

জ্বালানি সংকট সামলাতে সংসদীয় বিশেষ কমিটির কাজ শুরু

এপ্রিলে রেমিট্যান্স ৩.১ বিলিয়ন ডলার ছাড়াল, বেড়েছে প্রবাহ

পুলিশের আরও ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ