,

বাঞ্ছারামপুরে শতাধিক অবৈধ দখলদার উচ্ছেদ

news-image
ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের জগন্নাথপুর গ্রামের মাতুর বাড়ির মোড়ে সড়ক ও জনপদ এর রাস্তা দখল করে অবৈধভাবে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন পৌর মেয়র মো: খলিলুর রহমান টিপু(মোল্লা)। আজ বুধবার দুপুরে মেয়রের নেতৃত্বে অর্ধশতাধিক শ্রমিক এই উচ্ছেদ অভিযান চালায় । কয়েক বছর যাবত স্থানীয় কিছু প্রভাবশালী ব্যাক্তি অবৈধভাবে সড়ক ও জনপদের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করে ব্যাবসা ও ভাড়া দিয়ে আসছে। এই সকল অবৈধ স্থাপনার কারনে এই এলাকার জানযট লেগে থাকতো। বাঞ্ছারামপুর পৌর মেয়র এই অবৈধ দখলদারদের তাদের স্থাপনা সরিয়ে নিতে একাধিক বার নোটিশ দিলেও তারা আমলে নেয়নি।
এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মো: খোরশেদ আলম শাহিন, মো: হকসাব মিয়া, নাজমুল হাসান টুটুল, আলাউদ্দিন মিয়া, মোবারক হোসেন প্রমূখ।

বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র খলিলুর রহমান টিপু মোল্লা জানান, মাতুরবাড়ির মোড়ে অবৈধ দখলদারদের একাধিক বার নোটিশ দেওয়ার পরেও তারা স্থাপনা সরিয়ে না নেওয়ায় আজ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের