,

পতেঙ্গায় বিস্ফোরণে ৩ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

news-image

নগরের পতেঙ্গা ১৪ নম্বর ঘাটের কাছে একটি বেসরকারি কনটেইনার ডিপোতে (অফডক) বিস্ফোরণে ৩ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ইনকন্ট্রেড কনটেইনার ডিপোতে গাড়ির তেলের ট্যাংক ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণে তাদের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- আরমান, মোক্তার ও নেওয়াজ। তাদের একজন গাড়ি চালকের সহকারী, একজন ওয়েল্ডিং মিস্ত্রি এবং অপরজন ওই কন্টেইনার ডিপোর কর্মী।এ ঘটনায় অগ্নিদগ্ধ আরও ৩ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া  জানান, ডিপোর একটি গাড়িতে তেলের ট্যাংক ওয়েল্ডিং মেশিন দিয়ে মেরামতের সময় বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই তিন শ্রমিকের দেহ পুড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়। তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির হামিদ উল্লাহ  জানান, কনটেইনার ডিপোতে ওয়েল্ডিং করার সময় সিলিন্ডার বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনকে চমেক হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক