,

দেশে ভ্যাকসিন না আসা পর্যন্ত সবাইকে মাস্ক পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : দেশে ভ্যাকসিন না আসা পর্যন্ত সবাইকে মাস্ক পরতে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী বলেন, করোনাভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন আসলে সামনের দিনগুলোতে আর মাস্ক পরতে হবে না।

শুক্রবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লিতে এক দোয়া মাহফিলে একথা বলেন তিনি।

তিল্লি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুস সালামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিল্লি জামে মসজিদ প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমরা করোনায় আর একজনেরও মৃত্যু চাই না। যদিও এখনও দেশে করোনায় মৃত্যুর সংখ্যা কম। যেখানে ভারতে ৭০ হাজার মানুষ মারা গেছে, আমেরিকায় দুই লাখ; সেখানে বাংলাদেশে ১৬ কোটি মানুষের মধ্যে ৪ হাজার মানুষ মারা গেছেন। দুই লাখ সুস্থ হয়েছেন।

প্রয়াত চেয়ারম্যান আবদুস সালামের ছেলে তিল্লি ইউপির বর্তমান চেয়ারম্যান মো. মুরছালিন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মজিদ ফটো, গোড়পাড়া ইউপি চেয়ারম্যান আফছার উদ্দিন সরকার প্রমুখ বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, সাটুরিয়া থানার ওসি মো. মতিয়ার রহমান মিঞা এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা