,

ভারতে একদিনে করোনায় রেকর্ড সংক্রমণ

news-image

ভারতে ফের আক্রান্তের রেকর্ড ভাঙল করোনাভাইরাস। এক লাফে একদিনে নতুন করে সংক্রমিত হয়েছে ৭৫ হাজারের বেশি। আর মারা গেছেন এক হাজারের অধিক। খবর এই সময়ের।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে ভারতের করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে ৭৫ হাজার ৭৬০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ লাখ ১০ হাজার ২৩৪ জন।

এ ছাড়া নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ২৩ জনের। এ নিয়ে দেশে মোট ৬০ হাজার ৪৭২ জনের প্রাণ কাড়ল করোনাভাইরাস।

গোটা বিশ্বের সংক্রমণ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। গত দুই সপ্তাহে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ লাখের বেশি। তবু আশার কথা শুনিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমন প্রচুর মানুষ সুস্থও হয়ে উঠছেন। এখন পর্যন্ত মোট ২৫ লাখ ২৩ হাজার ৭৭১ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। অর্থাৎ ভারতে মোট আক্রান্তের তিন চতুর্থাংশেরও বেশি সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৬ হাজার ১৩ জন।

এখনো পর্যন্ত দেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৩ হাজার ৮২৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪২৫ জন। মৃত্যু হয়েছে আরও ৩২৯ জনের।

তার পরেই রয়েছে দক্ষিণের তিন রাজ্য-তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও কর্নাটক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, গত ২২ দিন ধরে বিশ্বে একদিনে করোনায় সংক্রমণের শীর্ষে রয়েছে ভারত।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা